রাজীব কুমার সুপ্রীম কোর্টে স্বস্তি পাচ্ছেন কিনা পরবর্তী বিষয় , বিশেষ আদালতে সারদার মুল মামলায় জড়িয়ে পড়ায় সারদা মামলা ইস্যু গলার কাটা হয়ে দেখা দিতে চলেছে রাজীব কুমারের।সৌজন্য কুনাল ঘোষ । বারাসাত বিশেষ আদালতে মুল সারদা মামলায় নাম নথিবদ্ধ করাতে মঙ্গলবার বারাসাত বিশেষ আদালতে কুনাল ঘোষ আবেদন করেন ।
কুনাল ঘোষ জানান , এর আগেই জেরার ভিত্তিতে সিবিআই সুপ্রীম কোর্টের কাছে রাজীব কুমারের বিষয়ে তাদের তদন্তের হলফনামার উল্লেখ করে । কিন্তু বিশেষ আদালতের মুল মামলার বিচারের আওতায় রাজীব কুমার কে আনতে কুনাল ঘোষের এদিনের আবেদন পেশ ।
প্রসঙ্গত শিলংয়ে গত ১০ ফেব্রুয়ারির সিবিআই- য়ের জেরার পরে ১১ ফেব্রুয়ারি সারদা মামলায় রাজীব কুমার কে কুনাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরার পরে কুনাল ঘোষ বিষ্ফোরক হয়ে ওঠেন কুনাল ঘোষ । তখনই তিনি জানান , জিগ্গাসাবাদের সময় যে পুলিশ অফিসার দের নাম উঠে আসে তাঁদের কারও কারও সঙ্গে যোগাযোগ করেছেন রাজীব কুমার যা তিনি স্বীকারও করেন । এর পরবর্তীতেই তিনি বারংবার নিশানায় রাখেন রাজীব কুমারকে যা পরিস্কার করে দেয় রাজীব কুমারকে সারদা মামলাকে কেন্দ্র সামান্যতম স্বস্তির অক্সিজেন তিনি পেতে দিতে নারাজ । কুনাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী দাবী সুপ্রিম কোর্টের সিবিআইয়ের হলপনামা নিম্ন আদালতে আসেনি।তিনি সেটাই আদালতে এনে দিয়েছেন।

