ভারতে নিযুক্ত চীনর রাষ্ট্রদূত লুয়ো ঝাওহুই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিতকরণের সমস্যার দ্রুত সমাধান হবে বলে জানান, রবিবার এমনই আশ্বাস দিয়েছেন নিযুক্ত চীনর রাষ্ট্রদূত । এ দিনে নিজের বাসভবনে আগাম হোলি উৎসব পালনে মেতেছিলেন তিনি। সেখানেই তিনি জানান, “কিছু পদ্ধতিগত কারণে মাসুদের আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত হওয়া আটকে রয়েছে, বিশ্বাস রাখুন। এই সমস্যার দ্রুত সমাধান হবে।” এই আশ্বাসের পাশাপাশি তিনি আরও বলেন, “মাসুদ প্রসঙ্গে ভারতের উদ্বেগ আমরা সম্পূর্ণ ভাবে বুঝি।”
১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা । এই হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন। হামলার পরেই দায় স্বীকার করে পাকিস্তানের মদপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এরপর থেকেই জইশ প্রধান মাসুদ আজহার প্রসঙ্গে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যত হয়েছিল ইউরোপের দেশগুলি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিতকরণের জন্য প্রস্তাব আনে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ । কিন্তু বাদ দেয় চিন। চীনর বাধার মুখে চতুর্থবারের জন্য মাসুদ আজহারের আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিতকরণের কাজ বাঁধা পায় ।
২০০১ সালে কাশ্মীরের বিধানসভায় জঙ্গি হামলার পিছনেও ছিলেন মাসুদ । ৩০ জন নিহত হয়েছিলেন এই হামলায় । জইশ জঙ্গিরা ভারতের সংসদেও হামলা চালায় । পাঠানকোটে ২০১৬ সালে বায়ুসেনা শিবির ও উরির সেনা ছাউনিতেও ২০১৮ সালে হামলা চালিয়েছিল মাসুদ আজহারের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ।
রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব পেশের পরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও দেশ আপত্তি তুলতে পারে। মাসুদের বিরুদ্ধে প্রস্তাবের ক্ষেত্রে সেই সময়সীমা পেরনোর কয়েক ঘণ্টা আগেই চীন আপত্তি জানায় । মাসুদ আজহার আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত হলে, তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো। মাসুদের চলাফেরার উপর বিধিনিষেধ করা হত । তার কাছে অস্ত্র বিক্রি করতে না পারে সেদিকেও নজর রাখা হতো রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ।
চীনের এই সিদ্ধন্তে ভারত যে বেশ বিরক্ত সে বার্তা আগেই দিয়েছিল নয়াদিল্লি । এমনকী ফ্রান্সও ঘোষণা করে মাসুদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করবে তাঁদের প্রশাসন। সরকারি বিবৃতি দিয়ে জানায়, ইউরোপীয় দেশগুলির কাছেও এই প্রস্তাব রাখবে ফ্রান্স। ইম্যানুয়েলের সরকার স্পষ্ট জানিয়ে দেয় সন্ত্রাসদমনে ভারতের পাশে থাকবে ফ্রান্স।সবরকম সাহাজ্যের জন্য তাদের সারকার ।।

